Welcome To AL-ISLAH KACHNA BARI SCHOOL (MISSION)
ACADEMIC YEAR / SESSION
The academic year of the school is from January to December with two mid-year vacations (terminal Holidays) i.e. Summer vacation and Puja vacations.
FACULTY
The school has a very committed and dedicated team of well qualified teaching staff with adequate experience. They are periodically sent for training and in service programme such as seminars and workshops to help them improve their teaching and professional skills.
View Details






আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ, আমাদের গ্রামাঞ্চলের শিক্ষায় পিছিয়ে পড়া পরিবেশের পরিবর্তন এবং উচ্চ শিক্ষায় আগ্রহী করে তুলতে এখানকার শিক্ষানুরাগী ব্যক্তিত্বের সুপরামর্শে ও সহযোগিতায় আমরা আমাদের আল-ইসলা কাচনা বাড়ি স্কুল আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলি ২০১৭ সালে । এখানে বালক ও বালিকাদের জন্য আদর্শ ও উচ্চ মানের শিক্ষার পরিবেশ তৈরি করা হয়েছে, এই প্রতিষ্ঠান গড়ে তোলার মুখ্য উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের সাথে সাথে সার্বিক মানসিক বিকাশ ঘটানো এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তাদের মধ্যে শিক্ষার আগ্রহ তৈরি করা এবং তার সাথে সাথে আমরা যাতে তাদের ভবিষ্যতে দেশের সুদক্ষ ডাক্তার ,ইঞ্জিনিয়ার মাস্টার ও অন্যান্য দায়িত্বশীল পেশায় যুক্ত হয়ে দেশের ও আমাদের সমাজের উন্নতি ঘটায়।
আমাদের প্রতিষ্ঠান শুধু পাঠদান করার স্থান নয়; এটি জ্ঞান, নৈতিকতা ও মানবিকতার আলো ছড়ানোর এক পবিত্র কেন্দ্র। আমরা বিশ্বাস করি, শিক্ষাই মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে—যে শিক্ষা শুধু বই ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং চরিত্র, শৃঙ্খলা, দেশপ্রেম এবং মানবিকতার মূলনীতি শেখায়।
আমাদের প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক শিক্ষিকা তাঁদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছেন—শুধু একজন শিক্ষক হিসেবে নয়, বরং নৈতিক পথপ্রদর্শক হিসেবে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হোক, তবুও তার আগে তারা যেন একজন সৎ, দায়িত্বশীল ও নীতিবান মানুষ হয়। কারণ শিক্ষিত মানুষ সমাজকে বদলে দিতে পারে, আর নৈতিক মানুষ জাতিকে এগিয়ে নিতে পারে।